TRENDING:

Animal: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে

Last Updated:

Animal: ঘটনাটি ২০২১ সালের। ব্রাজিলের ভ্যাকেরিয়া এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে প্রাণীটির। কুকুরের মতো সেটির শারীরিক গড়ন ছিল, কানের সামনের দিক তীক্ষ্ণ, নাক পাতলা আর শরীরে ঘন পশম ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিচিত্র এক প্রাণী। না কুকুর, না শিয়াল! এটি আসলে কী, তা নিয়ে প্রথমে ব্যাপক ধন্দে পড়ে যান পশুচিকিৎসকেরা। তবে নানান গবেষণার পর জানা গেছে, সেটি আসলে কুকুর ও শিয়ালের একটি শঙ্কর।
কী এই প্রাণী?
কী এই প্রাণী?
advertisement

ঘটনাটি ২০২১ সালের। ব্রাজিলের ভ্যাকেরিয়া এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে প্রাণীটির। কুকুরের মতো সেটির শারীরিক গড়ন ছিল, কানের সামনের দিক তীক্ষ্ণ, নাক পাতলা আর শরীরে ঘন পশম ছিল। এরপর আহত অবস্থায় সেটিকে চিকিৎসার জন্য পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল।

সুস্থ হওয়ার পর প্রাণীটির জাত নির্ধারণে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে সেটির জিন বিশ্লেষণ করা হয়। তাতে জানা গেছে, স্ত্রী প্রাণীটির মা একটি শিয়াল আর বাবা একটি কুকুর। গবেষণা থেকে পাওয়া তথ্য অ্যানিম্যালস নামের একটি সাময়িকীতে সম্প্রতি প্রকাশিতও হয়েছে।

advertisement

আরও পড়ুন: ভুলেও লাগাবেন না এই গাছ! ফল হতে পারা মারাত্মক! কোথায় লাগানো নিষেধ এই গাছ?

প্রাণীটি এখন আর বেঁচে নেই। গত বছর অজানা কোনো কারণে প্রাণীটির মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাণীটি কুকুর ও শিয়ালের প্রথম শঙ্কর। এ দুই প্রজাতির প্রাণী থেকে শঙ্কর প্রাণী তৈরি হলেও সেগুলো (শঙ্কর) সন্তান জন্ম দিতে পারে কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

advertisement

আরও পড়ুন: বড় খবর! অনুব্রত মণ্ডলের জীবনে আশার আলো? CBI-কে নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

কুকুর ও শিয়াল থেকে জন্ম নেওয়া ওই প্রাণী জীবিত অবস্থায় দুটি নামও পেয়েছিল। গবেষকেরা এর নাম দিয়েছিলেন ‘গ্রাক্সোরা’। আর যাঁরা প্রাণীটিকে দেখভাল করতেন, তাঁরা ডাকতেন ‘ডগজিম’ নামে। ‘ডগজিম’কে যে খাবার দেওয়া হত, তা খেতে নারাজ ছিল সেটি। তার চেয়ে বরং খাবার হিসেবে ইঁদুরজাতীয় জীবিত প্রাণী পছন্দ করত এই প্রাণীটি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Animal: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল