TRENDING:

Found False Teeth In Chocolate: ডার্ক চকোলেটের ভিতর দাঁতের পাটি! পুরো ঘটনা জানলে চমকে উঠবেন

Last Updated:

Found False Teeth In Chocolate: তিনি যখন এটি খাওয়ার চেষ্টা করেন, তখন এর ভিতরে শক্ত কিছু অনুভব করেন৷ তখন একটু ভাল করে দেখলে বুঝতে পারেন, এর ভিতরে শক্ত অংশটি আসলে কৃত্রিম দাঁত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খারগোন: কয়েকদিন আগেই আইসক্রিমের ভিতর পাওয়া গিয়েছিল কাটা আঙুল৷ আর এবার চকোলেটের ভিতর পাওয়া গেল ফলস দাঁতের পাটি৷ ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের খারগোন প্রদেশে৷
চকোলেটের ভিতর পাওযা গেল দাঁতের পাটি  (Representative Image)
চকোলেটের ভিতর পাওযা গেল দাঁতের পাটি (Representative Image)
advertisement

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে মায়াদেবী গুপ্তার সঙ্গে৷ তিনি একজন বেসরকারী সংস্থার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন৷ এক শিশুর জন্মদিন উপলক্ষে তিনি চকোলেটটি পান৷

আরও পড়ুন:বান্ধবীর দিকে রেনকোট ছুঁড়লেন যুবক, ব্যাহত মুম্বইয়ের রেল পরিষেবা! কারণ জানলে চমকে উঠবেন

কয়েকদিন পর তিনি যখন এটি খাওয়ার চেষ্টা করেন, তখন এর ভিতরে শক্ত কিছু অনুভব করেন৷ তখন একটু ভাল করে দেখলে বুঝতে পারেন, এর ভিতরে শক্ত অংশটি আসলে কৃত্রিম দাঁত৷

advertisement

আরও পড়ুন: বাংলাকে বঞ্চনা, ভোটের ময়দানে জবাব! কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার

তিনি গোটা বিষয়টি খারগোনের খাদ্য দফতর ও ভেজাল নিয়ন্ত্রক দফতরকে জানিয়েছেন৷ সেখানকার আধিকারিকরা জানিয়েছেন এই বিষয়ে তদন্ত চলছে৷ কীভাবে এই দাঁত চকোলেটের ভিতর এল সেই নিয়ে বিস্তারিত তদন্ত চলছে৷ বিষয়টি খতিয়ে দেখতে একটি দল মোতায়েন করা হয়েছে৷

advertisement

যে দোকান থেকে চকোলেট কেনা হয়েছিল সেখান থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়ে গিয়েছে। এই নমুনার আরও পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তবে খাবারের মধ্যে এই ধরনের উদ্ভট সামগ্রী পাওয়া এবারই প্রথম নয়৷ জুনের শুরুতে, মুম্বইয়ের একজন ডাক্তার তার বোনকে অনলাইনে আইসক্রিম পাঠিয়েছিলেন৷ তার ভিতরে মানুষের আঙুল পাওয়া গিয়েছে বলে বলে জানা গিয়েছে৷ ১৮ জুন বন্দে ভারত ট্রেনেও এক দম্পতি তাঁদের খাবারের মধ্যে পোকা খুঁজে পেয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Found False Teeth In Chocolate: ডার্ক চকোলেটের ভিতর দাঁতের পাটি! পুরো ঘটনা জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল