TRENDING:

মাত্র ৬০০ মিলিলিটার ডিজেল পুড়িয়ে চাষ করবে ৩ বিঘা জমি, ছোট্ট এই মেশিনই অনায়াসে নিয়ে নেবে ট্র্যাক্টরের জায়গা; জানুন এর দাম

Last Updated:

টিলারের রেঞ্জ হল ৬ অশ্বশক্তি থেকে ১০ অশ্বশক্তি পর্যন্ত। গুণমান এবং সংস্থার ভিত্তিতে এর দাম নির্ধারণ করা হয়। বাগানের চাষবাস এবং আখ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শাহাজানপুর: আগেকার দিনে কৃষকরা বলদ দিয়ে জমি চাষ করতেন। কিন্তু ট্র্যাক্টর এবং একাধিক আধুনিক চাষের যন্ত্রপাতি চলে আসার ফলে কৃষকদের অনেক সুবিধা হয়েছে। আজকালকার যুগে ছোট ছোট কৃষকদের জন্যও এসে গিয়েছে আধুনিক কিছু যন্ত্রপাতিও। যার ফলে চাষবাসের প্রক্রিয়া হয়ে উঠেছে আরও সহজ। এই বিশেষ যন্ত্রগুলির মধ্যে অন্যতম হল ‘টিলার’। যা কৃষকদের জন্য অত্যন্ত উপযোগী হয়ে উঠতে পারে। বিশেষ করে যাঁরা  আখ চাষ করেন, তাঁদের জন্য তো অসাধারণ।
টিলার নামক এই ছোট্ট মেশিন আখ চাষের জন্য এক গুরুত্বপূর্ণ আবিষ্কার৷
টিলার নামক এই ছোট্ট মেশিন আখ চাষের জন্য এক গুরুত্বপূর্ণ আবিষ্কার৷
advertisement

মনকিরাত অ্যাগ্রোর মালিক এবং কৃষি সরঞ্জাম বিশেষজ্ঞ অবতার সিং বলেন, ‘‘ক্ষুদ্র কৃষকদের জন্য টিলার ভীষণই উপকারী সরঞ্জাম। টিলারের রেঞ্জ হল ৬ অশ্বশক্তি থেকে ১০ অশ্বশক্তি পর্যন্ত। গুণমান এবং সংস্থার ভিত্তিতে এর দাম নির্ধারণ করা হয়। বাগানের চাষবাস এবং আখ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি।

আরও পড়ুন:মাত্র কয়েক বছরেই বেড়ে উঠবে এই গাছ; আর এর কাঠ বিক্রি করে হয়ে উঠতে পারেন কোটিপতি!

advertisement

কীভাবে এটি কাজ করে?

অবতার সিং বলেন, আগে ক্ষুদ্র কৃষকরা বলদের সাহায্যে জমি চাষ করতেন। তবে এখন এই ‘টিলার’ এসে যাওয়ার ফলে আগাছা অনায়াসে পরিষ্কার করা সম্ভব। আর স্বল্প পরিমাণ ডিজেল ব্যবহার করে টিলার কৃষিকাজকে আরও সহজ করে তুলবে। কৃষকরা হাত দিয়েই চালাতে পারবেন এই টিলার। এর গায়ে থাকা ব্যাটারির মাধ্যমে তা চালু করতে হবে।

advertisement

মূল্য

অবতার সিং বলেন যে, টিলারের মূল্য শুরু হয় ৪৫ হাজার টাকা থেকে। আর তা হতে পারে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত। নির্মাতা এবং গুণমানের উপরেই নির্ভর করে এর দাম।

আরও পড়ুন:জোয়ারের ধাক্কায় ভেসে গেল আস্ত একটা আইসক্রিমের ভ্যান! সমুদ্র সৈকতে অদ্ভুত কাণ্ড!

১ ঘণ্টায় কতটা কাজ করে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অবতার সিং বলেন, প্রতি ঘণ্টায় ৬০০ গ্রাম থেকে ৮০০ মিলিলিটার ডিজেল লাগে ‘টিলারে’। এক একর জমি চাষ করে একটি টিলারের ঘণ্টা দুয়েক সময় লাগে। টিলারে রোটাভেটর এবং কাল্টিভেটর লাগিয়ে আগাছাও পরিষ্কার করা সম্ভব। এর পাশাপাশি তিনি আরও বলেন যে, ক্ষুদ্র কৃষকদের আয় বাড়াতে সাহায্য করছে সরকারও। আর টিলার কেনার জন্য এখন সরকার কৃষকদের ১৫ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা ভর্তুকিও দিচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাত্র ৬০০ মিলিলিটার ডিজেল পুড়িয়ে চাষ করবে ৩ বিঘা জমি, ছোট্ট এই মেশিনই অনায়াসে নিয়ে নেবে ট্র্যাক্টরের জায়গা; জানুন এর দাম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল