সম্প্রতি শিলিগুড়িতে পর পর চা বাগান থেকে নারী পাচার চক্রের পাণ্ডারা গ্রেফতার হয়েছে। ডুয়ার্সের একাধিক চা বাগান এলাকার বাসিন্দা তরুনী ও যুবতীদের উদ্ধার করেছে পুলিশ। ভিন রাজ্যে চা বলয়ের যুবতীদের পাচারের ছক কষেছিল চক্রান্তকারীরা। কিন্তু তার আগেই পুলিশের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। হাতেনাতে ধরা পড়ে পাচারকারীরা।
advertisement
এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে শহরে। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। তৎপর হয়েছে জাতীয় মহিলা কমিশন। এই আবহে মঙ্গলে চা বলয়ে জাতীয় মহিলা কমিশনের পরিদর্শন বিভিন্ন মহলে উদ্বেগ বাড়িয়েছে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 19, 2025 11:35 PM IST
