জানা গিয়েছে, এদিন সকালে নয়ানজুলির ধারে যুবকের দেহ দেখতে পান স্থানীয়েরা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। অভিযোগ কেউ বা কারা ওই যুবককে নির্মমভাবে খুন করে দেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
advertisement
কোথা থেকে দেহটি এল জানা যায়নি। এখনও পর্যন্ত এলাকায় কেউ নিখোঁজ কিনা সেই খোঁজও নেই। যুবকের পরিচয় জানার চেষ্টার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2025 5:07 PM IST
