TRENDING:

Malda News: অটোয় ধাক্কা বেপরোয়া পিকআপ ভ্যানের, ঘটনাস্থলেই শেষ তরুণ যাত্রী

Last Updated:

যাত্রীবাহী অটোর সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে মালদহের চাঁচল থানার দিঘি বাসিলঘাট এলাকায় আশাপুর রাজ্য সড়কের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমজান আলি (২৩) নামে এক তরুণ অটো যাত্রীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: অটোর পাশে বসাই কাল হল যাত্রীর। বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় চাঁচলে মৃত্যু হল তরুণ অটোযাত্রীর। জখম আরও বেশ কয়েকজন যাত্রী। আহতরা বর্তমানে মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
দুর্ঘটনাগ্রস্থ অটো
দুর্ঘটনাগ্রস্থ অটো
advertisement

আরও পড়ুন: কুয়াশায় বুঝতে না পেরে পথচারীকে পিষে দিল লরি! মৃত্যু বিহারের বাসিন্দার

যাত্রীবাহী অটোর সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে মালদহের চাঁচল থানার দিঘি বাসিলঘাট এলাকায় আশাপুর রাজ্য সড়কের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমজান আলি (২৩) নামে এক তরুণ অটো যাত্রীর। বাকিরা গুরুতর জখম হয়। দুর্ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যায় ঘাতক পিকআপ ভ্যানটি। স্থানীয়রা ছুটে এসে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

advertisement

মৃত রামজান আলির বাড়ি চাঁচলের গৌড়হন্ড এলাকায়। জানা গেছে, দিন সকালে আশাপুর রাজ্য সড়কের উপর দিয়ে একটি যাত্রী বোঝাযই অটো চাঁচলের দিকে আসছিল। সেইসময় দিঘি বাসিলঘাট এলাকায় বেপরোয়া গতিতে একটি পিকআপ ভ্যান উল্টো দিক থেকে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অটোতে। অটোর ডানদিকে বসেছিলেন মৃত যুবক। পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী উজির বলেন, আমি চায়ের দোকানে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি অটোর যাত্রীরা আহত অবস্থায় পড়ে আছে। পিকআপ ভ্যান পালিয়ে যায়।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এদিনের দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁরা পুলিশি নজরদারির অভাবের কথা তুলেছেন। তাঁদের বক্তব্য, এই এলাকায় স্পিড ব্রেকার বসানো দরকার।

সেরা ভিডিও

আরও দেখুন
উড়ে যায় পায়রা, মাঘী পূর্ণিমায় টান রথের রশিতে! প্রাচীন পার্বণে অজস্র ভক্ত সমাগম নন্দকুমারে
আরও দেখুন

হরষিত সিংহ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: অটোয় ধাক্কা বেপরোয়া পিকআপ ভ্যানের, ঘটনাস্থলেই শেষ তরুণ যাত্রী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল