দুর্গা পরিবারের মেয়ে। তাঁর জন্যই নাকি পরিবারের শ্রীবৃদ্ধি। জাঁক না থাকলেও....তাই আড়ম্বরের অভাব নেই পুজোয়। বনেদি নিয়মকানুন...কঠোর শৃঙ্খলায় বসাকদের নাটমন্দিরে জমজমাট পুজো।
থানে ওঠানোর আগে চার মণ দুধে স্নান। তারপর শাঁখা-পলা, সোনার গয়না, বেনারসিতে রাজবেশ....থানে তোলার পর শীতলপাটি-পঞ্চকড়িতে হয় বোধন....শুদ্ধ ঘিয়ে তৈরি মহাভোগ হয় পুজোর চারদিন...অঞ্জলির নিয়ম শুধুই দশমীতেই।
নবমীতে পাঁচ তরকারি, পায়েস, চাটনি ভোগ। দশমীর ভোগ, দই-খই। শেষবেলায় পারিবারিক ব্যবসার খাতা, সিঁদুর কৌটো পুজো করা হয় ৷ শেষে কনকাঞ্জলী। সন্ধেবেলা মহানন্দায় উমা বিদায়।
advertisement
বিসর্জন হয়ে গেলেই অপরাজিতা ও গঙ্গা পুজো হয় বসাকদের ঠাকুরদালানে। মেয়ের নিরাপদ যাত্রার লক্ষে। শেষে হয় মৎসমুখ। উৎসবের আবহে শিকড়ের টান। গানে, গল্পে, আড্ডায়, ভোজে দুর্গা মিলিয়ে দেয় ছড়িয়ে পড়া বসাক পরিবারকে।
Location :
First Published :
Oct 08, 2018 3:37 PM IST
