ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যেবেলা ৷ রাতে ভোটের প্রচার শেষে বাইকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূলকর্মী ৷ সেই সময়ই আচমকা হামলা চালান হয় নয়নের উপর ৷ প্রথমে মাথায় গুলি করা হয় ৷ তারপর বোমা মেরে খুন করা হয় নয়নকে ৷ এমনটাই দাবি নয়নের পরিবারের ৷
ঘটনাটি ঘটার পরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি ৷ চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷
advertisement
Location :
First Published :
May 06, 2018 10:54 AM IST
