অসম সীমানা ও ভুটান সীমান্ত ঘেঁষা, আদিবাসী অধ্যুষিত আলিপুরদুয়ারে লড়াই এবার ত্রিমুখী। প্রার্থী থাকলেও লড়াইয়ে নেই কংগ্রেস। ১৯৭৭ থেকেই আলিপুরদুয়ার ছিল বাম-দূর্গ। প্রথম ধাক্কা ২০১৪-য়। সেবার ২১ হাজারের বেশি ভোটে জেতেন দশরথ তিরকে । এবারও দশরথেই ভরসা তৃণমূলের। টেক্কা দিতে তৈরি পদ্ম শিবিরও। আগের শক্তি না থাকলেও তৃণমূল-বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আরএসপিও। কোচবিহারে এবার তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই।
advertisement
কোচবিহারে বাড়তি নজর দিচ্ছে কমিশন। কোচবিহারে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথ ৬৮২টি। এখানে মোতায়েন রয়েছে ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথের সংখ্যা প্রায় ৩৫০। এখানে মোতায়েন রয়েছে ৩৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
Location :
First Published :
Apr 11, 2019 10:58 AM IST
