মুরগিটি আদতে দেখতে নিরীহ, শান্ত একটা মুরগি। নাহ! ভুল করলে চলবে না। মুরগির কীর্তি এখন খবরের শিরোনামে। গোটা একটা দিন না, কয়েকঘণ্টার মধ্যে তেরোখানা ডিম পেড়েছে এই মামুলি প্রাণিটি। মুরগির মালিকের দাবি এমনটাই। জলপাইগুড়ির বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিরাম নাহাটা এলাকায় খবর ছড়াতেই ভিড় জমাচ্ছেন মানুষ।
মুরগির কেরামতি ক্যামেরাবন্দি করার উৎসাহও কম নয়। সেলফির ফ্ল্যাশে তাজ্জব ডিমগুলিও। গ্রাম পঞ্চায়েত প্রধানকেও বিষয়টি জানানো হয়।
advertisement
তবে ঘটনার সত্যতা মানতে নারাজ প্রাণি বিশেষজ্ঞ।
মুরগি আর ঝুড়িভরা তেরোখানা ডিম। যত্ন করে রেখে দিয়েছেন মালিক। পরে ভেজে খাবেন না কি বিক্রি করবেন তা অবশ্য জানা যায়নি। তবে আন্ডার যে কি ফান্ডা তা অবশ্য টের পেলেন।
Location :
First Published :
Oct 09, 2017 10:04 AM IST
