সূত্রের খবর ওই দশটি উটকে রাজস্থান থেকে চুরি করে অবৈধভাবে উত্তর দিনাজপুর জেলায় নিয়ে আসা হয়েছিল। সোমবার ইটাহারের হাটগাছি এলাকায় ওই উটগুলি বিক্রির জন্য রাখা হয়েছিল। খবর পেয়ে উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর সদস্যরা হানা দিয়ে উটগুলি উদ্ধার করে। ইটাহার থানায় লিখিত অভিযোগও দায়ের করে পিউপিলস ফর অ্যানিমেলস এর সদস্যরা। যদিও উট পাচার বা অবৈধ বিক্রির অভিযোগে কেউ ধরা পড়েনি।
advertisement
উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া উটগুলিকে রাজস্থানের বরোদিয়ায় পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Location :
First Published :
Dec 07, 2020 7:20 PM IST
