TRENDING:

SIR Hearing: পথ দুর্ঘটনায় স্ত্রী-ছেলের মৃত্যু, মর্গে দেহ রেখেই SIR শুনানিতে ছুটলেন শিক্ষক! মালদহে হৃদয়বিদারক দৃশ্য

Last Updated:

SIR Hearing: নামের বানান ভুল থাকায় শুক্রবার শুনানির ডাক পড়েছিল স্কুল শিক্ষক এবং তাঁর স্ত্রীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, মালদহ: পথ দুর্ঘটনায় স্ত্রী ও ছেলের মৃত্যু। মৃতদেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী। শুক্রবার এমন ঘটনার সাক্ষী থাকল মালদহ। মালদহের গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা মহ ইয়াসিন আনসারী। কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাইমাদ্রাসার শিক্ষক তিনি। কর্মসূত্রে সুজাপুরেই পরিবার নিয়ে থাকতেন ওই শিক্ষক।
হিয়ারিং মানেই হয়রানি! (প্রতীকী চিত্র)
হিয়ারিং মানেই হয়রানি! (প্রতীকী চিত্র)
advertisement

নামের বানান ভুল থাকায় শুক্রবার শুনানির ডাক পড়েছিল স্কুল শিক্ষক এবং তাঁর স্ত্রীর। সেই কারণে বৃহস্পতিবার রাতে স্ত্রী হালিমা খাতুন এবং নয় মাসের পুত্র সন্তান আরিফ হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরবেন বলে টোটো করে আসছিলেন ইয়াসিন। ঠিক সেই সময় ইংরেজবাজারের সুস্থানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। এরপর মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুত্র সন্তানেরও মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মা ও ছেলের দেহ আজ ময়নাতদন্ত বিভাগে রেখেই শুনানি কেন্দ্র ছুটতে হয় স্বামীকে।

advertisement

এদিকে, SIR হয়রানি এবং নির্বাচন কমিশনের ৭ নম্বর ফর্ম মিথ্যা তথ্য দিয়ে ফিলাপ করে জমা দেওয়ার প্রতিবাদে ব্লক অফিসের সামনে বিক্ষোভ এলাকার মানুষের। সন্দেশখালি ১ ব্লক অফিসের ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, একদিকে SIR-এর নামে সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানি করছে নির্বাচন কমিশন। তারপরে আবার কিছু মানুষ রাজনৈতিক ফায়দা তোলার জন্য ৭ নম্বর ফর্ম ফিলাপ করে নির্বাচন কমিশনকে জমা দিচ্ছে, যে কারণে সাধারণ মানুষ রীতিমতো হয়রানির শিকার হচ্ছে। আর এরই প্রতিবাদে আজ সন্দেশখালি ১ ব্লক অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাড়হিম করা কাণ্ড! হাতির তাণ্ডবে হারিয়ে গেল আস্ত একটি গ্রাম! শিলিগুড়ির রহস্যময় গল্প
আরও দেখুন

অপরদিকে, শুনানির হয়রানির স্বীকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। সামনের ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়াশোনা বন্ধ রেখেই পরীক্ষার্থীরা সকাল থেকে লাইনে দাঁড়িয়েছে নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য। এমনই দৃশ্য দেখা গেল সিঙ্গুর ব্লক অফিসে। শনিবার, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি নতুন ভোটারদের নাম তোলার শেষ দিন। তাই পড়াশোনা ছেড়ে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছে তারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
SIR Hearing: পথ দুর্ঘটনায় স্ত্রী-ছেলের মৃত্যু, মর্গে দেহ রেখেই SIR শুনানিতে ছুটলেন শিক্ষক! মালদহে হৃদয়বিদারক দৃশ্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল