TRENDING:

Mamata in Sitalkuchi: ভোট মিটলে নিজেই যাবেন মাথাভাঙা, শীতলকুচির নিহতদের পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

তৃণমূল নেত্রী জানালেন, তিনি নিজে প্রথমেই যাবেন মাথাভাঙা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাথাভাঙা: ৭২ ঘন্টার নিষেধাজ্ঞা উঠতেই শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী তাদের  আশ্বাস দিয়ে বললেন, প্রকৃত দোষীদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে। তাঁকে দেখে এ দিন কান্নায় ভেঙে পড়েন নিহতের শোকগ্রস্থ আত্মীয় পরিজনরা। মমতার আশ্বাস, এই ঘটনার তদন্ত শুরু হবে ভোট মিটলেই। তৃণমূল নেত্রী জানালেন, তিনি নিজে প্রথমেই  যাবেন মাথাভাঙা।
advertisement

বিজেপি অভিযোগ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল শুধুমাত্র  নিহতের কথাই বলছে। সেই অভিযোগকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেখা করলেন আনন্দ বর্মনের পরিবারের লোকের সঙ্গেও। পাশাপাশি জানালেন রাজ্য সরকারের সাহায্য পাবে  ৫টি পরিবারই।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আমি ভোট মিটে গেলে যা যা করা দরকার করব। কোনও প্ররোচনায় পা দেবেন না। বুলেটের বদলে ব্যালটে জবাব দেব। আমরা রাজ্য সরকার তদন্ত করছি। যারা প্রকৃত দোষী তারা ছাড় পাবে না।

advertisement

তার কথাতেই আসে রাজবংশী যুবক আনন্দ বর্মনের মৃত্যু প্রসঙ্গও। তৃণমূল নেত্রী বলেন, রাজবংশী  ভাই মারা গিয়েছে। আমি বললে আমাকে ইসি হয়ত আবার নোটিশ ধরাবে। তা দিক তাও বলছি। ভোট মিটলেই শহিদ বেদি হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিপুর চষে বেরালেন আইরিশ যুবক, তাঁতপাড়া ঘুরে আপ্লুত! কীসের টানে বাংলা ভ্রমণ
আরও দেখুন

গত ১০ এপ্রিল শনিবার বেনজির রক্তপাতের ঘটনা ঘটে শীতলকুচির জোড়পাটকি অঞ্চলের ১২৬ নং বুথে। চারজন সাধারণ মানুষের মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। সেই দায় স্বীকার করেই বাহিনী জানায়, আত্মরক্ষার্থেই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকেই সেনাবাহিনীর অপব্যবহারের অভিযোগ তুলছিলেন, কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনা নিয়ে পথে নেমে পড়েন তিনি। মৃতের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশে শিলিগুড়িতে পৌঁছলেই নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক নেতৃত্বের শীতলকুচি যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞা ওঠে আজ। তারপরেই মমতা শীতলকুচি গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন, বার্তা দিলেন তিনি সব বর্গের ঘরের মেয়ে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata in Sitalkuchi: ভোট মিটলে নিজেই যাবেন মাথাভাঙা, শীতলকুচির নিহতদের পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল