জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সঞ্জিত মোদি। বাবা দিলীপ মোদি দিন মজুরি করে সংসার চালান। অভাবের সংসারে আহত সঞ্জিতের চিকিৎসা হয়নি। স্নায়ুর সমস্যার কারনে তার স্বাভাবিক চলাফেরাও বন্ধ । প্রচারে বেরিয়ে চাকুলিয়ার বিজেপি প্রার্থী চিকিৎসক সচিন প্রসাদ ঘটনাটি জানতে পারেন। প্রচারের ফাঁকেই অসুস্থ সঞ্জিতকে দেখতে তাঁর বাড়িতে চলে আসেন। পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসক শচীন প্রসাদ জানান, সঞ্জিত নিউরো সমস্যায় ভুগছেন।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ছাড়া অন্য কোথাও তাঁর চিকিৎসা সম্ভব না। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নিউরো বিভাগে চিকিৎসকদের বলে দেওয়া ছাড়াও সঞ্জিতকে শিলিগুড়িতে পাঠানোর সবরকম আর্থিক সহায়তার আশ্বাস দেন। সঞ্জিতের বাবা দিলীপবাবু জানান, সচিনবাবু যে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী ছেলের চিকিৎসা করাবেন।
advertisement
UTTAM PAUL
Location :
First Published :
Apr 03, 2021 5:27 PM IST
