জানা গিয়েছে মু্ন্সিপাড়ার স্থানীয় বাসিন্দা শচীন্দ্রনাথ সরকার প্রথম বার প্যাঙ্গোলিনটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ডেকে নিয়ে যান ছেলেকে। পরে ওঁরা জানতে পারেন এই প্রাণীটি বেশি পরিচিত বনরুই বলে। এর পোশাকি পরিচয় প্যাঙ্গোলিন। বিলুপ্তপ্রায় প্রাণীটিকে দেখতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড়।
স্থানীয় বাসিন্দারা খবর দেয় বন দফতরকে। ঘটনাস্থলে এসে পৌঁছন জলদাপাড়া শিসামারার বনকর্মীরা। দুর্লভ প্যাঙ্গোলিনকে উদ্ধার করে তাঁরা নিয়ে যান। বনকর্মীরা জানিয়েছেন উদ্ধার করা প্যাঙ্গোলিনটিকে ছেড়ে দেওয়া হবে জলদাপাড়া জাতীয় উদ্যানে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 13, 2023 1:41 PM IST
