আলিপুরদুয়ারের শালকুমার এলাকায় পানীয় জল সরবরাহ করছে পিএইচই (জনস্বাস্থ্য ও কারিগরি দফতর)। ট্রাকে করে ট্যাঙ্ক বোঝাই পানীয় জল এমনকি জলের পাউচও বিলি করা হচ্ছে গ্রামবাসীদের।বালতি, গামলা যে যা পারছে তাতে করেই জল সংগ্রহ করে রাখছেন।
advertisement
পানীয় জল পেয়ে দারুণ খুশি স্থানীয় বাসিন্দারা
আলিপুরদুয়ার মহকুমা শাসক দেবব্রত রায় জানান, ৪ ফুট, ৮ ফুট করে পলিমাটি টিউবওয়েলের উপর চাপা পড়েছে। বন্যার নোংরা জল ঢুকে গিয়েছে কুয়ো এবং টিউবওয়েলে। পান যোগ্য নেই। যার জন্য পিএইচই দফতরের তরফে জল সরবরাহ করা হচ্ছে। পঞ্চায়েত থেকেও জল দেওয়া হয়েছে। টিউবওয়েলগুলো পরিষ্কার করে ব্লিচিং দিয়ে জীবাণু করা হচ্ছে যাতে জল ব্যবহার করা যায়।
advertisement
জানা গিয়েছে, বন্যার পর উত্তরবঙ্গে ৪৫০০ কিলোলিটার জল বিলি করা হয়েছে। এছাড়া সাড়ে চার লক্ষ জলের পাউচ বিলি করা হয়েছে।
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Oct 14, 2025 6:33 PM IST
