TRENDING:

অবশেষে খুলল প্রাইমারি স্কুল! শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে পাড়ার মধ্যেই শুরু পঠনপাঠন

Last Updated:

পাড়ার মধ্যেই পাঠশালা। শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন জলপাইগুড়ি শহরের কয়েকজন প্রাথমিক স্কুলের শিক্ষক ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়িঃ পাড়ার মধ্যেই পাঠশালা। শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন জলপাইগুড়ি শহরের কয়েকজন প্রাথমিক স্কুলের শিক্ষক । এলাকার দুঃস্থ পরিবারের ছাত্রছাত্রীদের ডেকে এনে সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে পাড়ার মধ্যেই শুরু হল পঠনপাঠন।
advertisement

প্রায় তিন মাস ধরে স্কুলের দরজায় তালা । চাল ,আলু বিলি হলেও পড়তে ডাকা হয়নি পড়ুয়াদের । খাতায় কলমে এখন চলছে গরমের ছুটি । ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের কথা বলা হলেও অভাবের কারণে স্মার্ট ফোন জোগাড় করে দিতে পারেননি বহু অবিভাবক । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে সেই সব অভাবী ঘরের ছেলে মেয়েদের খুঁজে বের করে স্কুল শুরু হল জলপাইগুড়ি শহরের রাজবাড়ি এলাকায় নীচ কলোনির মাঠে । তবে এই স্কুলে নেই কোনও বেঞ্চের ব্যবস্থা । পলিথিনের উপর বসতে হচ্ছে ছাত্রছাত্রীদের । পড়া শুরুর আগে ধুয়ে নিতে হচ্ছে হাত । পরে নিতে হচ্ছে মাস্ক । দেওয়া হচ্ছে খাতা, পেন, বিস্কুট । অনেকদিন পর অন্যরকম এই স্কুল পেয়ে খুশি পড়ুয়ারা ।

advertisement

শিক্ষক স্বপন বসাক জানান, করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বহু ছাত্রছাত্রী । অনলাইনে পড়াশোনা শুরু হলেও ছেলে মেয়েদের জন্য সেই ব্যবস্থা করে উঠতে পারেননি বহু পরিবার । সম্প্রতি শিক্ষামন্ত্রী সেই সব ঘরের ছেলে মেয়েদের বইমুখী করতে এলাকার শিক্ষকদের উদ্যোগী হতে বলেছেন । শিক্ষামন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়েই এলাকার গরীব ঘরের ছেলে মেয়েদের নিয়ে স্কুল শুরু করা হয়েছে । তার মতো বাকি শিক্ষকরা এভাবেই এগিয়ে আসবেন বলে আশাবাদী তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

তথ্য ও ছবিঃ শান্তনু কর ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অবশেষে খুলল প্রাইমারি স্কুল! শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে পাড়ার মধ্যেই শুরু পঠনপাঠন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল