ধৃত পুলিশ অফিসারের বিরুদ্ধে অপহরণ, ভাঙ্গচুর, চুরির ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রামবাসীদের হাতে গনপিটুনিতে আহত পুলিশ অফিসারের চিকিৎসা চলছে রায়গঞ্জ হাসপাতালে। গতকাল রায়গঞ্জের শীতগ্রামের ট্যাংরা এলাকার হজরত আলীকে অপহরণ করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়েন নুরুল ইসলাম।
অপহৃত ব্যাক্তির উদ্ধারের দাবিতে গ্রামবাসীরা শেকল বন্দী করে রাখেন নুরুলবাবুকে। ঘটনাস্থল থেকে নুরুল ইসলামকে উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। আঘাত গুরুতর থাকায় তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
Location :
First Published :
Mar 01, 2017 5:04 PM IST
