ধৃতরা মালদারই কালিয়াচকের গোলাপগঞ্জের বাসিন্দা। তাদের কাছ থেকে জালনোট উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে টাকা ও মাদক চোরাচালান নেটওয়ার্কের কিংপিনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মালদহ সীমান্তে বিএসএফের চোখে ধুলো দিয়ে চলে পাচারচক্র ৷ কাঁটাতারের ওপার থেকে জালনোট ছোড়ে পাচারকারীরা ৷ এপার থেকে পাল্টা ইয়াবা ট্যাবলেট ছোড়ে মাদক পাচারকারীরা ৷
advertisement
এদিন উদ্ধার হওয়া জাল নোটগুলি বাংলাদেশ থেকে প্রকাশিত খবরের কাজে মোড়া ছিল। শুধু তাই নয় ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশের শিবগঞ্জ জেলার হুতমা গ্রামের এক কিংপিনের নাম। বাংলাদেশের ওই ব্যক্তি জাল নোট সরবরাহ করেছে বলে জেরায় জানিয়েছে ধৃতরা। ডিল অনুযায়ী বাংলাদেশ থেকে পাঠানো এই ২০ লক্ষ টাকার বিনিময়ে মালদহ সীমান্তকে কাজে লাগিয়ে বাংলাদেশে পৌছনোর কথা মাদক ট্যাবলেটের।
advertisement
Location :
First Published :
Nov 15, 2019 6:17 PM IST
