TRENDING:

অর্থনীতিকে আঘাত দিতে ভারতে জাল নোট পাচার করছে পাকিস্তান !

Last Updated:

নোট বাতিলের ছ’মাস পর নতুন ৫০০ ও ১০০০ টাকার নোটের ১৭টির মধ্যে প্রায় ১০টি ফিচার নকল করতে সফল হয়েছে আইএসআই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নকল হওয়া নাকি সম্ভব নয়! নতুন ২০০০ টাকার নোট তৈরিতে এমন সতর্কতা নেওয়া হয়েছে যে পাকিস্তানও নতুন নোটের জাল করতে পারবেন না ৷ রিজার্ভ ব্যাঙ্ক আধিকারিকদের এই দাবিকে ভ্রান্ত প্রমাণ করে নতুন নোটের বাজারে আবির্ভাবের মাত্র তিন মাসের মধ্যেই ‘অতি সুরক্ষিত’ ২০০০-এর নোটের জাল করতে সক্ষম পাকিস্তান ৷ আশঙ্কার খবর, ভারতের অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করতে সেই জাল নোট সীমানা পেরিয়ে ঢুকছে ভারতেই ৷
advertisement

একদিকে দেশের পশ্চিম অংশ যখন সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ও  সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের সঙ্গে লড়ছে ৷ পূর্ব অংশেও একপ্রকার যুদ্ধের সম্মুখিন হতে হচ্ছে দেশকে ৷ ভারতে পূর্ব দিককে বাংলাদেশের ISI ও জামাত গোষ্ঠী সন্ত্রাসের জন্য অন্যভাবে ব্যবহার করে চলেছে ৷

নোট বাতিলের ছ’মাস পর নতুন ৫০০ ও ১০০০ টাকার নোটের ১৭টির মধ্যে প্রায় ১০টি ফিচার নকল করতে সফল হয়েছে আইএসআই ৷ কাগজের মানও প্রায় আসলের মতোই ৷ ফলে খালি চোখে সাধারণ মানুষের পক্ষে তা নির্ধারণ করা সম্ভব নয় ৷

advertisement

প্রথমে মালদহ থেকে বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার করেছে বিএসএফ ৷ এরপর ওই এলাকা থেকে প্রায় ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ৷

ভারত বাংলাদেশ সীমান্তের মাধ্যমে নকল ও জাল নোট পাচার করা হচ্ছে ভারতে ৷ দেশের মধ্যে জাল নোটের ৮০ শতাংশ ভারত-বাংলাদেশ সীমান্ত থেকেই পাচার করা হয় ৷

advertisement

নোট বাতিলের অন্যতম কারণ হিসেবে কেন্দ্র জানিয়েছিল, ভারতীয় গোয়েন্দাদের মোতাবেক দেশে জাল নোটের বাড়বাড়ন্ত ৷ এই জাল নোট ব্যবহার করেই জঙ্গি জাল বিস্তার করতে চাইছে আইএস, মুজাহিদ্দিন-এর মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি ৷ জঙ্গিদের এই প্রয়াস ব্যর্থ করতেই রাতারাতি ৫০০ ও ১০০০-এর নোট বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু নতুন নোট বাজারে আসার পর তা জাল করতে সক্ষম হয়েছে পাকিস্তান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

সূত্রের খবর, এর আগে পাকিস্তানের করাচিতে ছাপা হত এই নকল নোট ৷ এখন তা বাংলাদেশে ছাপা হচ্ছে ৷ যে নোট মালদহ থেকে উদ্ধার করা হয়েছে, খতিয়ে দেখা গিয়েছে তা বালাদেশি স্ট্যাম্প কাগজে ছাপা হয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অর্থনীতিকে আঘাত দিতে ভারতে জাল নোট পাচার করছে পাকিস্তান !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল