উত্তরবঙ্গের জঙ্গলে হাতি সুমারি শেষ হতেই এবার গন্ডার সুমারির পালা। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছে বন দফতর। ডুয়ার্সের গরুমারা, জলদাপাড়ার জঙ্গলে গন্ডারের সংখ্যা কত জানতে শুরু হবে গণনা। তবে তার আগে গরুমারার জঙ্গলে প্রাক সমীক্ষা চালিয়ে যে তথ্য বনকর্মীরা পেলেন, তাতে রীতিমতো উচ্ছ্বসিত গরুমারা বণ্যপ্রাণি বিভাগ। শেষ সমীক্ষায় গন্ডারের সংখ্যা দাঁড়িয়েছিল উনপঞ্চাশ। প্রাক সমীক্ষায় তা পঞ্চাশ ছাড়ানোয় খুশি বনকর্মীরা।
advertisement
তবে এই সংখ্যা বৃদ্ধি বনকর্মীদের দুশ্চিন্তাও বাড়িয়েছে। ২০১৫ সালে এই জঙ্গলে চোরা শিকারিদের হাতে খুন হয় একটি একশৃঙ্গ গন্ডার। সেই ঘটনা মাথায় রেখে এবার গন্ডারদের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চায় না বন দফতরের আধিকারিকরা। নিরাপত্তা নিশ্চিত করতে বনাঞ্চলে শুরু হয়েছে ই-পেট্রোলিং।
Location :
First Published :
Apr 12, 2017 1:06 PM IST
