TRENDING:

Corona Virus: বাড়ছে গ্রাফ, গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের পাহাড় ও সমতল মিলিয়ে আক্রান্তের নয়া রেকর্ড

Last Updated:

করোনা গ্রাফের লাগাম টানতে শিলিগুড়ি ব্যবসায়ী সংগঠন গুলো ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে মাস্ক ছাড়া কোনও পরিষেবা নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু পাহাড় থেকে সমতল। হু হু করে বাড়ছে সংক্রমণ।গড়ে ৩০০ থেকে ৩৫০ জন আক্রান্ত হচ্ছে প্রতি ২৪ ঘণ্টায়। বাড়ছে উদ্বেগ। বাড়ছে উৎখণ্ঠা! কিন্তু শহর থেকে পাহাড় সর্বত্রই চূড়ান্ত অসাবধানতার ছবি। অনেকের মুখ ঢাকেনি মাস্কে। পারস্পরিক দূরত্ব মানা তো দূর অস্ত! টোটো, সিটি অটোতে ভিড়ে ঠাসা যাত্রী চলাচল। বাজার, মার্কেটগুলিতেও সেই চেনা ভিড়ের ছবি। আর কবে হুঁশ ফিরবে শহরের? যেখানে সংক্রমণের হার প্রায় নেমেই পড়েছিল। ফের তা ঊর্ধমুখী। মূলত সাধারণ মানুষের উদাসীনতাকেই এজন্য দায়ী করছেন চিকিৎসকেরা। সঙ্গে ঢালাও করে নির্বাচনী প্রচার, মিছিল, মিটিং। যেখানে মাস্কহীন নেতা, কর্মীদের ছোটাছুটির ছবি ধরা পড়েছিল। এখন তার ফল হাতেনাতে পাচ্ছে পাহাড় থেকে সমতল। বাড়ছে দৈনিক সংক্রমণ।
advertisement

গত ২৪ ঘন্টায় আক্রান্তের দিক দিয়ে নয়া রেকর্ড গড়ল দার্জিলিং! দার্জিলিংয়ের পাহাড়, সমতলের চার ব্লক এবং শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪১৭ জন! যার মধ্যে পুর এলাকাতেই ২৫১ জন! সমতলের চার ব্লকে নতুন করে আক্রান্ত ১২৫ জন, আর পাহাড়ে আক্রান্ত ৪১ জন! সুস্থ হয়ে উঠেছেন ৬৩ জন। এক মহিলা সহ মৃত ২ জন। দু'জনেই শিলিগুড়ির বাসিন্দা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'হাতে গুঁজে দিতেন কখনও ৫০০, কখনও ২০০ টাকার নোট...', 'দাদার' মৃত্যুতে চোখ ভরা জল সমীরের
আরও দেখুন

অন্যদিকে করোনা গ্রাফের লাগাম টানতে শিলিগুড়ি ব্যবসায়ী সংগঠন গুলো ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে মাস্ক ছাড়া কোনও পরিষেবা নয়। পাশাপাশি শহরের বেশ কিছু বানিজ্যিক প্রতিষ্ঠান 'মাস্ক' ছাড়া কোনো পরিষেবায় 'না' নির্দেশিকা জারি করেছে। তার মধ্যে শহর জুড়ে বেশ কিছু সেচ্ছাসেবী সংগঠন তাদের মতো করে সচেতনতার প্রচার আসছে। শুক্রবার শিলিগুড়ি বিধান মার্কেট ব্যাবসায়ী সংগঠন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরে বিধান মার্কেটে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বার্তা দিতে এক শিবিরের আয়োজন করে। এদিন মাস্কবিহীন ক্রেতা ও বিক্রেতাদের পায়ে পড়ে মাস্ক পরে বাড়ির বাইর বের হওয়ার আহ্বান জানানো হয়। পায়ে পড়ে মাস্কহীন সকলকে সচেতন করতে এই অভিনব প্রয়াস। এরপরও কি টনক নড়বে না শহরবাসীর?

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Corona Virus: বাড়ছে গ্রাফ, গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের পাহাড় ও সমতল মিলিয়ে আক্রান্তের নয়া রেকর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল