মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় সূর্য প্রধান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: মহাকাশে গিয়েছিল পথকুকুর লাইকা, কী হয়েছিল তার? ৩৫ বছর পর জানা যায় ভয়ঙ্কর সত্য
এদিকে, পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক দেড় বছরের শিশুর। মৃত শিশুর নাম আলিফ মণ্ডল। বুধবার সসালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মোক্তারপুর এলাকায়। ওই ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। জানা গিয়েছে, বাড়ি থেকে সকালবেলায় খেলার উদ্দেশ্য নিয়ে বের হয় ওই শিশু।
advertisement
আরও পড়ুন: এই প্রথমবার! দিঘার মোহনায় এ কী মাছ! ভিড়ে-ভিড়, লাখ লাখ টাকা দাম! চমকে উঠবেন
হাতে একটি বাঁশের টুকরো নিয়ে। তার কিছুক্ষণ পর থেকে খুঁজতে বের হয় তার মা। খুঁজে না পেয়ে এ পাড়া সে পাড়া ঘুরে বেড়ায়। হঠাৎ নজর পড়ে বাড়ির সামনেই একটি পুকুরের দিকে। সকাল বেলায় খেলতে বেরিয়ে হাতে যে বাঁশের টুকরো নিয়ে বেরিয়ে ছিল সেটা ভাসতে দেখে। এক মুহূর্ত দেরি না করে ওই জলে ঝাঁপ দেয় শিশুর মা। সেখান থেকেই উদ্ধার হয় শিশুর নিথর দেহ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।
