উল্লেখ্য, ২০১৭ সালে দার্জিলিং পুরসভার নির্বাচন হয়। কিন্তু পাহাড়ের সেই সময় রাজনৈতিক অস্থিরতার জন্য দার্জিলিং পুরসভার বোর্ড ভেঙে দিয়ে রাজ্য সরকার প্রসাশক বসিয়ে দেয়। সম্প্রতি পুরসভার ১৫ জন কাউন্সিলার নির্বাচন না চেয়ে হাইকোর্টে আবেদন করেন। সেই মামলায় আজ বিচারপতি এই নির্দেশ দেন। আগামী ২৪ এপ্রিল ফের সার্কিট বেঞ্চে শুনানি হবে এই মামলায়। সেইসঙ্গে ৩০ এপ্রিল পর্যন্ত দার্জিলিং পুরসভায় নির্বাচন করা যাবে না। কাউন্সিলারদের পক্ষের আইনজীবী আনন্দ ভান্ডারি এই খবর জানান।
advertisement
Location :
First Published :
Feb 20, 2020 4:35 PM IST
