আগামীতে আরও বড় লক্ষ্য রয়েছে যাতে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নিজের নাম লেখাতে পারে সে।\” ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত রাজ্য পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে বেঞ্জ প্রেস, ডেড লিফ্ট, স্কোয়াট ও আর্ম রেসলিং এর উপর প্রতিযোগিতা হয়েছিল। যেখানে পশ্চিমবঙ্গের হয়ে বেঞ্জ প্রেসে ৬৬ কেজি ওজনের পুরুষ সিনিয়র বিভাগে তৃতীয় স্থানে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় বালুরঘাট শহরের ফিটনেস ওয়ারিয়র্স জিমের কর্ণধার সম্রাট অধিকারী। এই সাফল্য ব্যাপকভাবে সাড়া ফেলেছে রাজ্য স্তরে। জিম কর্ণধারের এই প্রতিভা ও কঠোর পরিশ্রম দেশের অন্যতম পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রতিষ্ঠিত করবে। ইতিমধ্যেই কৃতি প্রতিযোগী সম্রাটকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে বালুরঘাটবাসী।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 11, 2025 5:11 PM IST