শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের লছুগছ এলাকার মাতৃ টি ইস্টেট কোম্পানির চা বাগান এলাকায়। মৃত মহিলার নাম কল্পনা ওরাও বয়স আনুমানিক ৪০ (চল্লিশ)। বাড়ি ওই এলাকায়।
advertisement
শনিবার সকালে চা বাগানের কাজ করতে গেলে ওই মহিলার মৃতদেহ দেখতে পাই শ্রমিকরা। এরপর খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমতে শুরু করে।
খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ধর্ষণ করে খুন না অন্য কোনও কারণ তা জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2025 1:35 PM IST
