বাবা অসুস্থ, ছোট্ট চায়ের দোকান চালিয়েই উচ্চমাধ্যমিকে ৪৬৮ নম্বর পেয়ে আরমান এখন সকলের কাছে দৃষ্টান্ত। ভাল রেজাল্ট হলেও কলেজের পড়াশোনা কী করে চালাবেন তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সদ্য ১৮ পার করা আরমান। বাবা নিবিড় শেখ বলেন, '' সংসারটা ওর ওপর নির্ভরশীল। আমি অসুস্থ। চায়ের দোকানে দাঁড়িয়ে কাজ করতে পারিনা। কলেজে কী করে ভর্তি করব তা ভেবে পাচ্ছিনা।'' তবে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ওই এলাকায়। তিনি বলেন, '' এত অভাবের মধ্যেও এত ভালো রেজাল্ট ভাবা যায় না। ওর পড়াশোনার যাতে কোনও অসুবিধা না হয়, আমি দেখব।''
advertisement
Pranab Kumar Banerjee
Location :
First Published :
Jul 18, 2020 8:54 PM IST
