তিনি এদিন গাছ কাটতে গিয়েছিলেন প্রধানপাড়ায়। সেখানে গাছের মগডালে ওঠেন। হাতে ছিল মেশিন চালিত করাত। হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে। করাত লেগে যায় গলায়। তখন গাছের মগডাল থেকেই নীচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তড়িঘড়ি স্থানীয়দের চেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় পাঁচকোলগুড়ি গ্রামীণ হাসপাতালে। কিন্তু কোন লাগ হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
advertisement
আরও পড়ুনঃ পুলিশের গোপন অভিযানে ফাঁস নিষিদ্ধ কারবার! উদ্ধার বাক্সবন্দি…! আটক ২ যুবক
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃতের বাড়িতে বাবা, মা, স্ত্রী, সন্তান রয়েছে। গোটা পরিবারে নিরঞ্জনই ছিলেন একমাত্র রোজগেরে সদস্য৷ তার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। পরে সোনাপুর ফাঁড়ির পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।
advertisement
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Oct 12, 2025 8:40 AM IST
