আজ জলপাইগুড়ি থেকে সভা করে ফেরার পথে আচমকাই প্রাকৃতিক দুর্যোগের মুখে পরে মমতার চপারটি। বাগডোগরা বিমানবন্দরের কাছে আসতেই চরম দুর্যোগ শুরু হয়। কাঁপতে থাকে হেলিকপ্টারটি। তৎক্ষণাৎ বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট।
advertisement
নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল কোচবিহারের সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রথম সভা ছিল জলপাইগুড়িতে। সেখান থেকে সভা শেষ করে বাগডোগরা বিমানবন্দরের দিকে রওনা দেয় মমতার হেলিকপ্টার। কিন্তু আকাশে উড়তেই দুর্যোগের কবলে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2023 3:44 PM IST
