পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হানিপ শেখ (২৬)। বাবা ফেরাজুল শেখ। বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার শবদলপুর এলাকায়। পুলিশ সূত্রে আরও খবর, রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ অভিযুক্ত হানিপ শেখ জাল নোটগুলি অপর এক পাচারকারীকে দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে আগেভাগেই সেখানে পৌঁছে গিয়েছিল পুলিশ।
advertisement
অভিযুক্তকে একেবারে হাতেনাতে আটক করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে পুলিশ অভিযুক্ত হানিপের কাছ থেকে ২০ বান্ডিল জাল নোট উদ্ধার করেছে। সবই জাল ৫০০ টাকার নোট। সোমবার অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করা হবে।
Location :
Maldah,West Bengal
First Published :
Dec 07, 2025 8:48 PM IST
