গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সারদহ এলাকায় অভিযান চালায় পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দু’জনকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকেই উদ্ধার হয় ১ কেজি ২১১ গ্রাম ব্রাউন সুগার।
advertisement
১ কেজি ২১১ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার দুই পাচারকারী
এরপরেই ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, ধৃতদের নাম জিয়াউল ও সুরজিৎ মন্ডল। জিয়াউলের বাড়ি ইমামজাগির এবং সুরজিতের বাড়ি বালুফারায়। ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ধৃতদের জেরা করে মাদক কারবার সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশাবাদী পুলিশ।
advertisement
Location :
Maldah,West Bengal
First Published :
Dec 07, 2025 8:16 PM IST
