সীমান্তের মুরিখাওয়া কাঁটাতারহীন থাকায় অন্ধকারে চলে গরু পাচার। গরু পাচার রুখতে বিএসএফের টহলদারি যেমন বাড়ানোর হয়েছে তেমনি একাধিক গরু পাচারকারীকে গ্রেফতার করে এই গরু পাচারের কিংপিন মহম্মদ মোক্তারের নাম উঠে এসেছে পুলিশের খাতায়। অবশেষে সীমান্তে মহম্মদ মোক্তারের অবস্থান টের পেয়ে হানা দেয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বাংলাদেশ পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন ধৃত। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা ১৪দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
advertisement
দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) অভিষেক রায় জানান, ধৃতের বিরুদ্ধে একাধিক গরু পাচারের অভিযোগ রয়েছে। পুলিশ ধৃতকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ৩০টির বেশি অভিযোগ থাকলেও গা ঢাকা দিয়ে ছিলেন ধৃত।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2025 2:11 PM IST
