ফলে দুর্ঘটনা এড়াতে সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় গাড়ির চালকদের। কুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যেরও। তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই নেমে যায়।
আরও পড়ুন: দুদিন পেরিয়ে গেল, টাকার অঙ্ক ৩০০ কোটি, এই নেতার গোটা বাড়িই যেন টাকার তৈরি
advertisement
শনিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.০৯ ডিগ্রি সেলসিয়াস। তা থেকে ৩ ডিগ্রি কমে রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১৪.০৯ ডিগ্রি সেলসিয়াস। শীতের কামড় থেকে রক্ষা পেতে রাস্তার ধারে আগুন তাপ পোহানো, গরম চায়ে চুমুক সেই সঙ্গে প্রাতঃভ্রমণকারীদের শরীর চর্চার দৃশ্যও নজরে পড়ে জলপাইগুড়ি শহরে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 10, 2023 10:09 AM IST
