TRENDING:

ফের পাহাড়ে পঞ্চায়েত ভোট ? কেন্দ্রের কাছে চিঠি জন-আন্দোলন পার্টির

Last Updated:

পৃথক রাজ্য গঠনের দাবিতে উত্তাল হয়ে ওঠে পাহাড় এখন অনেকটাই শান্ত ৷ তবে, এবার পঞ্চায়েত ভোটের দাবিতে সরব হল জন-আন্দোলন পার্টি বা জ্যাপ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: পৃথক রাজ্য গঠনের দাবিতে উত্তাল হয়ে ওঠা পাহাড় এখন অনেকটাই শান্ত ৷ তবে, এবার পঞ্চায়েত ভোটের দাবিতে সরব হল জন-আন্দোলন পার্টি বা জ্যাপ ৷
advertisement

২০০০ সালে পাহাড়ে শেষ বারের মত পঞ্চায়েত ভোট হয় পাহাড়ে ৷ কিন্তু তারপর কোনও পঞ্চায়েত ভোট হয়নি পাহাড়ে ৷ কিন্তু কেন হয়নি ? তার কোনও সদুত্তর নেই কারোওর কাছে ৷ এমনটাই দাবি, কালিম্পঙের জ্যাপ নেতা ইউসুফ সিমিকের ৷ তিনি বলেন, ২০০০ সাল থেকে পাহাড়ে পঞ্চায়েত ভোট হয়নি । কিন্তু কেন হয়নি তা জানেন না কেউ । সব জেলায় যেখানে ভোট হচ্ছে, সেখানে পাহাড় কেন বাদ যাবে ? এই দাবিতেই সরব হন ইউসুফ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

সূত্রের খবর, পাহাড়ে ফের পঞ্চায়েত ভোটের দাবিতে রাজ্য ও কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে জন-আন্দোলন পার্টি বা জ্যাপ ৷ পঞ্চায়েত ভোটের দাবি তুলে চিঠি দিচ্ছে জিএনএলএফ-ও । জিএনএলএফ সভাপতি মান ঘিসিং বলেন, পাহাড়ে ১১২ টি পঞ্চায়েত কেন্দ্র রয়েছে ৷ সেই সমস্ত কেন্দ্রের মানুষের সমস্যাও রয়েছে ৷ তাই সেই সমস্ত সমস্যার সমাধানের জন্যই পঞ্চায়েত ভোট হওয়ার প্রয়োজন রয়েছে ৷ এমনটাই মন্তব্য করেন মান ঘিসিং ৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফের পাহাড়ে পঞ্চায়েত ভোট ? কেন্দ্রের কাছে চিঠি জন-আন্দোলন পার্টির