TRENDING:

Jalpaiguri Tragedy: বোল্ডার ফেলে আটকানো হয় নদীর পথ, জলপাইগুড়ি কাণ্ডে অনেক প্রশ্ন! দেখুন ঘটনার ভিডিও

Last Updated:

বোল্ডার ফেলে নদীর গতিপথ বদলে দেওয়ার চেষ্টাতেই হিতে বিপরীত হল কি না, সেই প্রশ্নও উঠছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালবাজার: বিসর্জনের মধ্যে নদীর একপাশে বোল্ডার ফেলে জল আটকানো হয়েছিল৷ প্রায় শুকনো ওই নদী খাতে প্রতিমা বিসর্জন দিতে নেমে গিয়েছিলেন প্রচুর মানুষ৷ আচমকাই হড়পা বানের জেরে জলস্তর এবং নদীর স্রোত বেড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে ভেসে যায় বোল্ডার দিয়ে তৈরি ওই অস্থায়ী বাঁধ৷
বুধবার রাতে এই জায়গাতেই চলছিল বিসর্জন৷
বুধবার রাতে এই জায়গাতেই চলছিল বিসর্জন৷
advertisement

প্রতিমা বিসর্জন দিতে যেখানে মানুষ জমা হয়েছিলেন, সেখানেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে জলরাশি৷ যার ফলে কিছু বুঝে ওঠার আগেই ভেসে যান অনেকে৷ ভেসে যান অন্তত কুড়ি থেকে পঁচিশ জন৷ এই ঘটনায় বুধবার সকাল পর্যন্ত আট জনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এখনও নিখোঁজ অনেকে৷

প্রত্যক্ষদর্শীদের অবশ্য দাবি, দুর্ঘটনার প্রায় পনেরো মিনিট আগে থেকেই অল্প অল্প করে বাড়ছিল নদীর জলস্তর এবং স্রোত৷ তখনও কেন নদী খাতে যাঁরা ভিড় করেছিলেন তাঁদের সতর্ক করা হল না, সেই প্রশ্ন উঠছে৷

advertisement

আরও পড়ুন: জলপাইগুড়ি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮, এখনও নিখোঁজ অনেকে! বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ

অন্যদিকে বোল্ডার ফেলে নদীর গতিপথ বদলে দেওয়ার চেষ্টাতেই হিতে বিপরীত হল কি না, সেই প্রশ্নও উঠছে৷ কারণ যে জায়গায় বোল্ডার ফেলে নদীর জল আটকে রাখা হয়েছিল, সেটিই নদীর আসল গতিপথ৷ ফলে হড়পা বানও আসে ওই পথেই৷ নদী খাতে যাঁরা নিশ্চিন্ত মনে নেমে গিয়েছিলেন, তাঁরা আর পাড়ে উঠে আসার সময় পাননি৷

advertisement

আরও অভিযোগ উঠছে, মালবাজারের ওই জায়গায় প্রতি বছরই বহু প্রতিমা বিসর্জন দেওয়া হয়৷ ভিড়ও হয় প্রচুর৷ এ বছর প্রায় ৩৫টি প্রতিমা নিরঞ্জনের কথা ছিল৷ কিন্তু এত মানুষের জমায়েত হলেও সেখানে হাজির ছিলেন সিভিল ডিফেন্সের মাত্র আট জন কর্মী৷ তাঁদের কাছে উদ্ধারকাজের জন্য দড়ি ছাড়া প্রয়োজনীয় সরঞ্জামও ছিল না বলে অভিযোগ৷ এমন কি, ছিল না নৌকাও৷

advertisement

মালের মতো পাহাড়ি নদীতে হড়পা বান নতুন কিছু নয়৷ মাত্র সপ্তাহ দু' য়েক আগেই এই মাল নদীতে হড়পা বানে একটি লরি ভেসে গিয়েছিল৷ তার পরেও কেন প্রশাসন সতর্ক হল না, সেই প্রশ্ন উঠছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

জলপাইগুড়ির জেলাশাসক দাবি করেছেন, বুধবার মালবাজার অথবা জলপাইগুড়িতে সেভাবে বৃষ্টি হয়নি৷ কিন্তু ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির জেরেই সম্ভবত নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বান নেমে আসে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri Tragedy: বোল্ডার ফেলে আটকানো হয় নদীর পথ, জলপাইগুড়ি কাণ্ডে অনেক প্রশ্ন! দেখুন ঘটনার ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল