TRENDING:

Accident News: বৃষ্টি আর ঝোড়ো হাওয়াই কাল হল! পথেই প্রাণ হারালেন মাত্র ৪২-এই স্বাস্থ্যকর্মী, কী ভাবে হল মৃত্যু হল

Last Updated:

Accident News: অনুমান করা হচ্ছে, আলোর অভাব এবং গাছটি রাস্তার একাংশে পড়ে থাকার কারণে হয়তো তন্ময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় এবং তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: শনিবার রাতে ওদলাবাড়ি থেকে মালবাজার আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক স্বাস্থ্যকর্মী। মৃত ব্যক্তির নাম তন্ময় দাস। বয়স ৪২। তিনি ওদলাবাড়ি হাসপাতালে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, তন্ময় নিজের মোটরসাইকেল চালিয়ে মালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
News18
News18
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে বিকেল থেকেই রাস্তার ধারে একটি গাছ পড়ে ছিল ডামডিম বাঁশবাড়ি এলাকায়। অনুমান করা হচ্ছে, আলোর অভাব এবং গাছটি রাস্তার একাংশে পড়ে থাকার কারণে হয়তো তন্ময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় এবং তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

বাঁশবাড়ি এলাকা বেশ জনমানবহীন হওয়ায় দীর্ঘ সময় ধরে তাঁর রক্তাক্ত দেহ রাস্তার উপরেই পড়ে ছিল। পরে পথ চলতি কয়েকজন যাত্রী ঘটনাটি লক্ষ্য করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে মালবাজার সুপার স্পেশ্যালটি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তন্ময়ের বাড়ি জলপাইগুড়ির ক্রান্তি এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

রকি চৌধুরী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident News: বৃষ্টি আর ঝোড়ো হাওয়াই কাল হল! পথেই প্রাণ হারালেন মাত্র ৪২-এই স্বাস্থ্যকর্মী, কী ভাবে হল মৃত্যু হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল