TRENDING:

দার্জিলিংকে আরও ‘সবুজ’ করতে পাহাড়ে মুখ্যমন্ত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#দার্জিলিং:  ‘ক্লিন অ্যান্ড গ্রিন দার্জিলিং'-সহ এক গুচ্ছ উন্নয়ন কর্মসূচি নিয়ে চার দিনের উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দার্জিলিঙের আদিবাসী উপদেষ্টা কাউন্সিলের বৈঠকেও যোগ দেবেন তিনি৷ পাহাড়ের বিভিন্ন্ জনজাতির সঙ্গেও কথা বলার কতা রয়েছে তাঁর ৷ এদিন কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গ যাচ্ছি গ্রিন অ্যান্ড ক্লিন প্রকল্প উদ্বোধন করতে ৷ জিটিএকে সঙ্গে নিয়েই ৫০ হাজার টয়লেট তৈরি হবে ৷ তবে আবহাওয়া কেমন থাকে সেটাই দেখার ৷’
advertisement

বিমানে বাগডোগরায় নেমে সড়কপথে তিনি যান দার্জিলিং ৷ ২৫ আগস্ট মঙ্গলবার দার্জিলিংয়ের চৌরাস্তায় জিটিএ ও জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে ‘গ্রিন অ্যান্ড ক্লিন দার্জিলিং' প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী৷ পাহাড়কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সৌন্দর্যায়নের লক্ষ্যেই এই প্রকল্প৷ এই নয়া প্রকল্পে পানীয় জল, শৌচালয়, বনসৃজন, সলিড ওয়েস্ট ম্যানেজমেণ্টের সঙ্গে প্লাস্টিকমুক্ত দার্জিলিং গড়া ও পাহাড়ের ঢালে ফুলের বাগান তৈরির পরিকল্পনাও রয়েছে রাজ্যসরকারের৷ এছাড়া ২৬ তারিখ দার্জিলিংয়ে আদিবাসী উপদেষ্টা কাউন্সিলের বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর৷ সেখানে রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র, সংশ্লিষ্ট দফতরের সচিব-সহ হাজির থাকবেন প্রশাসনিক কর্তারা৷  কাউন্সিলের সদস্য বারোজন বিধায়ককেও ওই বৈঠকে থাকতে বলা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দার্জিলিংকে আরও ‘সবুজ’ করতে পাহাড়ে মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল