TRENDING:

পর্যটকদের জন্য সুখবর! টয় ট্রেন নিয়ে দারুণ সিদ্ধান্ত রেলের

Last Updated:

আরও বেশী করে পর্যটক টানতে এবার টয় ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ ৷ বাড়ছে এসি কোচের সংখ্যাও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: আরও বেশী সংখ্যায় পর্যটক টানতে দার্জিলিংয়ে টয় ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ ৷ বাড়ছে এসি কোচের সংখ্যাও ৷
advertisement

দার্জিলিং আর টয়ট্রেন- এই দুইই যেন একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে ৷ নীল আকাশে পাহাড়ের কোল বেয়ে কালো ধোয়া ছড়িয়ে কু ঝিক ঝিক করে চলা টয়ট্রেনের আকর্ষনকে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব ৷

গত বছরের শেষের দিকে নাইট সাফারি চালু করা হয় টয়ট্রেনে ৷ তবে তেমন প্রচারের আলো না থাকায় যাত্রী সংখ্যা কমতে কমতে কার্যত বন্ধই হতে থাকে এই পরিষেবা ৷ তাই আরও বেশী করে পর্যটক টানতে এবার টয় ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ ৷ বাড়ছে এসি কোচের সংখ্যাও ৷ লক্ষ্য মোট শিলিগুড়ি থেকে ১৩টি স্টিম ইঞ্জিন চালানো ৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন উঃ-পূ সীমান্ত রেলের কাটিহারির ডিআরএম চন্দ্রপ্রকাশ গুপ্তা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

তিনধারিতে এরইমধ্য শুরু হয়ে গেছে ইঞ্জিন সংস্কারের কাজ ৷ এসি কোচের পাশাপাশি ডাইনিং কোচের সংখ্যা বাড়ানো হবে বলেও জানা যাচ্ছে ৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পর্যটকদের জন্য সুখবর! টয় ট্রেন নিয়ে দারুণ সিদ্ধান্ত রেলের