জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর বনাঞ্চল লাগোয়া সিংপাড়ার ঘটনা। ঘটনাটি ঘটেছে রাত ১ টা নাগাদ ঘটনা। বনাঞ্চল থেকে ৭ হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ে। ওই ঘটনার সময়ে হাতি তাড়াচ্ছিলেন বনকর্মীরা।
advertisement
সেই সময়ই হঠাৎ বাড়ি থেকে বের হন দাস পরিবার। হাতির সামনে পড়ে যায় মনোজ দাস। তাকে হাতি আছড়ে মারে। মনোজের মা মাখনরানি দাস ছেলেকে বাঁচাতে গেলে তাকেও পিষে মারে হাতি। মাখনরানি দেবীর কোলে ৩৫ দিনের নাতনি মনিষা দাস ছিল। কোল থেকে ছিটকে পড়ে নাতনির মৃত্যু হয়। এই ঘটনায় ফালাকাটা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 11:25 AM IST
