আলিপুরদুয়ার দুর্গাবাড়িতেই প্রতিমা নির্মাণ করা হয়। বর্তমানে প্রতিমা নির্মাণের কাজ চলছে।মহালয়ার ভোরে চক্ষুদান করা হবে দেবীর। মন্দিরের পুজো হলেও এই পুজোয় ভিড় বেশি লক্ষ করা যায় যুবক,যুবতীদের। পুজোর পাশাপাশি হাসি,আড্ডা সব যেন মিলেমিশে উৎসবের মাত্রা আলাদা করে তোলে। দর্শনার্থীদের সকলেই যে আলিপুরদুয়ার শহরের বাসিন্দা, এমন নয়। শহরের বাইরের ছেলে মেয়েরা চলে আসেন এই মন্দিরে। আলিপুরদুয়ার দুর্গাবাড়ির পক্ষ থেকে জানা যায়, অষ্টমীর দিন অঞ্জলি দিতে দুর্গাবাড়িতে ৩০০০ এর বেশি মানুষ আসে । দশমীর দিন প্রায় ৫ হাজার বেশি মানুষের সমাগম হয়।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 26, 2024 11:40 PM IST