পুলিশ সূত্রে খবর, জেল থেকে ফিরতেই ফের মাদক বিক্রির জাল ছড়িয়ে কাজ শুরু করেন ধৃত নীলকন্ঠ বর্মন। এদিন ধৃতের ঘরে অভিযান চালাতেই বক্স খাটের ভেতর থেকে উদ্ধার ১৩ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং ১০১ গ্ৰাম ব্রাউন সুগার। উদ্ধার মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।
advertisement
সম্প্রতি মাদক মুক্ত করতে দার্জিলিং জেলা পুলিশের নির্দেশে নজরদারি চলছিল মাদক কারবারিদের উপর। জাতীয় সড়কের ধারে চায়ের দোকানে ভিতরে মাদকের রমারমা কারবার চালাছিল। অভিযুক্তকে মাদক কারবারের অভিযোগে গ্ৰেফতার করে পুলিশ । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 10:20 AM IST
