হাতির দল যাতে নির্বঘ্নে লাইন পেরিয়ে জঙ্গলে ঢুকে যেতে পারে সে জন্য প্রায় ১৫ মিনিট ট্রেন দাঁড় করিয়ে রাখলেন ট্রেনের চালক ৷ গত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে কালচিনির ও রাজাভাত খাওয়া স্টেশনের মাঝখানে বক্সা ব্যাঘ্র প্রকল্পে ৷ শিলিগুড়িগামী ডাউন ডিএমইউ ধুবরি-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের সামনে হঠাৎই চলে এসেছিল হাতির পাল ৷
advertisement
কিন্তু দূর থেকে সেই হাতির পাল চোখে পড়তেই ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক হরিদাস বিশ্বাস ও সহচালক গৌতম কুমার ৷ তাঁদের চেষ্টায় এতগুলো নিরীহ বন্যপ্রাণ বেঁচে যাওয়ায় উচ্ছ্বসিত উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। হরিদাবাবু ও গৌতমবাবুকে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷
Location :
First Published :
Jul 25, 2019 10:24 PM IST
