ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাত দশটায় শেষ কথা হয় বাড়ির লোকজনের সঙ্গে তারপর থেকে আর কোনও যোগাযোগ করা যায়নি।
advertisement
পরিবারের লোকজন আরও জানান,হিমাদ্রি পুরকাইতের ভ্রমনের নেশা ছিল। গত সেপ্টেম্বর মাসে দার্জিলিংয়ের সোনাদায় একটি হোমস্টেতে কাজে যায় হিমাদ্রি পুরকাইত।
গতকাল রাত দশটায় বাড়ির লোকজনের সঙ্গে কথা হয় হিমাদ্রির। সে জানায়, বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির লোকজন তাকে সাবধানে থাকতেও বলেন কিন্তু তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি হিমাদ্রির সঙ্গে। ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ পরিবারের সঙ্গে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দেন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2025 4:26 PM IST
