TRENDING:

চিকিৎসার গাফিলতির অভিযোগে রণক্ষেত্র ধূপগুড়ি হাসপাতাল, জরুরি বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষ

Last Updated:

গতকাল রাতেই নয়া চিকিৎসক আনা হয়েছে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র । তবে, তাতেও সমস্যার সমাধান হয়নি ৷ শুক্রবার রাতেই আক্রান্ত হন নতুন চিকিৎসক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ধূপগুড়ি: গতকাল রাতেই নয়া চিকিৎসক আনা হয়েছে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র । তবে, তাতেও সমস্যার সমাধান হয়নি ৷ শুক্রবার রাতেই আক্রান্ত হন নতুন চিকিৎসক ৷ চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে নাজেহাল অবস্থা হয় হাসপাতাল কর্তৃপক্ষের ৷ জট কাটাতে হাসপাতাল শনিবার সকালেই চিকিৎসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সিএমওএইচ, বিডিও, আইসি ৷
advertisement

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের প্যাটেল চেম্বারে, ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন

গত শনিবার থেকে ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসক কম ৷ ছিল না চিকিৎসার পরিবেশও ৷ যার জেরে হাসপাতালে উপচে পড়ছিল রোগীদের ভিড় ৷ তাই শুক্রবার রাতেই তড়িঘড়ি অন্য হাসপাতাল থেকে চিকিৎসক নিয়ে আসা হয় ৷ কিন্তু এরপরেও সমস্যার সমাধান হয়নি ৷ গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে অমরচাঁদ সরকারের মৃত্যু হয় ৷ এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগে নতুন চিকিৎসকের উপরে হামলা চালায় রোগীর পরিবার ৷ আতঙ্কে কাজ করতে চাইছেন না ওই চিকিৎসক ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের চিহ্নিত করতে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ৷ ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও ৷ আজ সকাল থেকে ফের অচলাবস্থা হাসপাতালে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

সমস্যার সমাধানের জন্য আজই জরুরি বৈঠক করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ বৈঠকে উপস্থিত ছিলেন সিএমওএইচ, বিডিও, আইসি ৷ চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন সিএমওএইচ ৷ সিএমওইচের অনুরোধে আউটডোরে প্রাথমিকভাবে শুরু হয়েছে চিকিৎসা ব্যবস্থা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চিকিৎসার গাফিলতির অভিযোগে রণক্ষেত্র ধূপগুড়ি হাসপাতাল, জরুরি বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষ