চেহারা এখন ছোটখাটো। তবে মেজাজটাই যে আসল রাজা। আর এই মেজাজেই এখন জমজমাট দার্জিলিং চিড়িয়াখানা। জন্ম নিয়েছে দুই স্নো লেপার্ড শাবক। বাবা নামখা ও মা জিমার সঙ্গে দিব্যি খোশমেজাজে কাটাচ্ছে দুই অতিথি।
- ২০১৪ সালে পোল্যান্ড থেকে আনা হয় স্ত্রী লেপার্ড জিমাকে
- ২০১৬ সালে ফ্রান্সের মালহাউজ চিড়িয়াখানা থেকে আনা হয় পুরুষ স্নো লেপার্ড নামখাকে
advertisement
- তখন নামখার বয়স ছিল দু’বছর
- দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার দূরে টোপগে ধারা প্রজনন কেন্দ্রে রাখা হয় ২ স্নো লেপার্ডকে
নামখা-র সঙ্গে অন্য স্নো লেপার্ডের প্রজনন ঘটানোর চেষ্টা করলেও সফল হয়নি। জিমার সঙ্গে প্রজনন সম্ভব হওয়ার পর চৌঠা মার্চ দুই স্নো লেপার্ড শাবকের জন্ম হয়। মা ও শাবক এখন সুস্থ থাকলেও জনসমক্ষে এখনই আনা হবে না। এই নিয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে স্নো লেপার্ডের সংখ্যা দাঁড়াল তেরো।
advertisement
Location :
First Published :
May 08, 2018 2:27 PM IST
