TRENDING:

Darjeeling News: ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে স্বাবলম্বী, পাহাড়ে অভিনব উদ্যোগ জিটিএ-র

Last Updated:

ডিজিটাল প্লাটফর্মে কর্মসংস্থানের সুযোগ করতে পাহাড়ের যুবক-যুবতীদের জন্য কর্মশালার আয়োজন করল জিটিএ। ২৭ জানুয়ারি থেকে শুরু এই কর্মশালায় অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: ইতিমধ্যেই পাহাড়ের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তুলতে বহু উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। ফের একবার পাহাড়ের স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল জিটিএ। বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল প্লাটফর্মে আগ্রহী ছেলেমেয়েদের উৎসাহ বাড়াতে মিরিকের জিটিএ অডিটোরিয়াম হলে শুরু হতে চলেছে এক কর্মশালা।
advertisement

ইদানীং প্রজন্ম ডিজিটাল প্লাটফর্মে বেশি আগ্রহী। কমবেশি সকলেই বিভিন্ন কনটেন্ট-এর উপর শর্ট ফিল্ম বা সামাজিক ভিডিও বানিয়ে থাকেন। সেই অর্থেই পাহাড়ের বেকার যুবক-যুবতীদের নতুন করে কর্মসংস্থানের লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্মের উপর গুরুত্ব দিয়ে শুরু হতে চলেছে এক কর্মশালা। কর্মশালায় মূলত ছেলে-মেয়েদের কী করে শর্ট ফিল্ম তৈরি করতে হয় এবং কীভাবে নতুন নতুন কনটেন্ট-এর উপর কাজ করা যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং হাতে-কলমে শেখানো হবে। এ প্রসঙ্গে জিটিএ জনসংযোগ আধিকারিক এসপি শর্মা বলেন, ডিজিটাল প্লাটফর্মে আগ্রহী যুবক-যুবতীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এই কর্মশালার মূল উদ্দেশ্য হল সমাজের সামাজিক এবং অর্থনৈতিক দিকগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে মোট ১০০টি সিট রয়েছে। ছাত্র-ছাত্রীরা রেজিস্ট্রেশন করে এই কর্মশালায় অংশ নিতে পারেন। এখানে মূলত তাদের এথিক্যাল জার্নালিজম, শর্ট ফিল্ম তৈরি, ক্যামেরা চালানো-সহ বিভিন্ন বিষয়ে  প্রশিক্ষণ দেওয়া হবে। ৭ দিনের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে মিরিকের জিটিএ অডিটোরিয়াম হলে। মাত্র ২০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ছাত্র-ছাত্রীরা এই কর্মশালায় অংশ নিতে পারবে। ডিজিটাল প্লাটফর্ম-এর যুগে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং সমাজের অগ্রগতিতে এই কর্মশালা একটি বড় ভূমিকা পালন করবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে স্বাবলম্বী, পাহাড়ে অভিনব উদ্যোগ জিটিএ-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল