TRENDING:

Darjeeling News: জেল থেকে ফিরে পুরনো পেশায়, চায়ের দোকানের আড়ালে বেআইনি কারবার! পুলিশের হানায় পর্দাফাঁস

Last Updated:

Darjeeling News: চায়ের দোকানের আড়ালে মাদকদ্রব্য বিক্রি। বিশেষ অভিযানে পুলিশের জালে অভিযুক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: চায়ের দোকানের আড়ালে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে গতবছর জুলাই মাসে পুলিশের অভিযানে স্ত্রীর সঙ্গে গ্রেফতার হয়েছিলেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি। ৬ মাস কাটতে না কাটতেই ফের মাদক বিক্রি। খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের গোন্ডোগোল জোতে হানা খড়িবাড়ি থানার পুলিশের।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

সেই অভিযানে ফের উদ্ধার ১০১ গ্রাম ব্রাউন সুগার, ১৩ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নীলকন্ঠ বর্মন। পুলিশ সূত্রে খবর, জেল থেকে ফিরতেই ফের মাদক বিক্রির কারবার শুরু করে অভিযুক্ত। বেআইনি কারবার চালানোর জন্য পরিকল্পনা মাফিক জাল ছড়িয়ে কাজ শুরু করে ধৃত।

আরও পড়ুন: আকর্ষণের পয়লা নম্বরে ইতিহাসের জীবন্ত দলিল গরুমারা জঙ্গল মিউজিয়াম! এক ছাদের তলায় দেখা-শেখা! না দেখলে ডুয়ার্স ভ্রমণ বৃথা

advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন ধৃতের ঘরে অভিযান চালাতেই অভিযুক্তের বাড়ির বক্স খাটের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ১৩ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং ১০১ গ্ৰাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা। সম্প্রতি মাদক মুক্ত করতে দার্জিলিং জেলা পুলিশের নির্দেশে নজরদারি চলছিল মাদক কারবারিদের ওপর।  সেই অভিযানে পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত।

advertisement

আরও পড়ুন: পারদের ভয়ঙ্কর পতন হুগলিতে, রেকর্ড ঠান্ডা! জানুন কত ডিগ্রিতে নামল তাপমাত্রা

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি জাতীয় সড়কের ধারে চায়ের দোকানের ছলে মাদকের এই রমরমা কারবার চালাচ্ছিল। যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন অনেকে। মাদক কারবারের অভিযোগে গ্ৰেফতার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। পুলিশ ধৃতকে জেরা করে এই বিষয়ে আরও তথ্য পেতে তৎপর হয়েছে। এই কারবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে, সেই খোঁজ শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: জেল থেকে ফিরে পুরনো পেশায়, চায়ের দোকানের আড়ালে বেআইনি কারবার! পুলিশের হানায় পর্দাফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল