হাসিমারা সর্বজনীন নবরাত্রি পুজো কমিটির পক্ষ থেকে এই ডান্ডিয়া খেলার আয়োজন করা হয়। স্থানীয়রা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই পুজোয় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের ফলে রঙীন হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। পুজো কমিটির পক্ষ থেকে জগন্নাথ উপাধ্যায় বলেন,”৫ বছর ধরে আমরা নবরাত্রি পুজোর আয়োজন করছি। নয় দিন নিয়ম মেনে দেবীর নানান রূপের পুজো হয়। আনা হয় সিংহবাহিনী দেবী দুর্গার মূর্তি। ডান্ডিয়া খেলতে এলাকার সববয়সী মহিলারা প্রতিবার ভিড় জমান। সকলে একসঙ্গে উৎসবে মেতে ওঠেন।”
advertisement
প্রসঙ্গত, দেবী দুর্গার সামনে ডান্ডিয়া প্রদর্শন করা হয়। এই ডান্ডিয়া খেলায় ব্যবহার করা ডান্ডিয়া বা লাঠি যা দেবী দুর্গার তরোয়ালের প্রতিনিধিত্ব করে। নৃত্যটি গুজরাতের নবরাত্রির একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি অন্যান্য শস্য সম্পর্কিত উৎসবের সঙ্গে জড়িত।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 22, 2023 11:06 AM IST
