মৃত শিশুর বাবা দামু সোরেন জানান, তিনি জমিতে কাজ করছিলেন। স্ত্রী কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় তন্ময়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: যা আশা ছিল, আর নেই! কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ?
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খেলতে গিয়ে পা হড়কে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ওই শিশুর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।
Location :
First Published :
Mar 02, 2022 3:17 PM IST
