কথায় আছে, ছবির কোনওদিন মৃত্যু হয় না। তারই প্রমাণ দেখা গেল বৃহস্পতিবার জলপাইগুড়িতে। ইতিমধ্যেই জেলার বাম কার্যালয়ে বাম নেতানেত্রীদের আনাগোনা চোখে পড়ছে। এছাড়াও প্রচুর মানুষের ভিড় চোখে পড়ার মতো। অগণিত মানুষের ভালবাসায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। মৃত্যুকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।
advertisement
২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। জানা গিয়েছে, ক’দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। এছাড়াও নিউমোনিয়া এবং ফুসফুসের সংক্রমণে আক্রান্ত ছিলেন বর্ষীয়ান নেতা। এদিন সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতরাশ করার পরেই অসুস্থ হয়ে পড়েন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2024 4:32 PM IST






